বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ধামইরহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • Update Time : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪১ Time View

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌর প্রশাসক মাহবুবুর রহমান চৌধুরী চপল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জি. কেএমএস মুসাব্বির শাফি। এছাড়াও উপজেলা বিএনপির আহবায়ক মো. ফেরদৌস খান, যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপি আহবায়ক নুরুল ইসলাম, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, জেলা মহিলাদলের সহ-সভাপতি বেলী খাতুন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল হোসেন চৌধুরী শাহান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, মিজানুর রহমান, পৌর ছাত্রদল আহবায়ক সাঈদ বিন জাবেদ প্রমুখ। সবশেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews