বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

দারুসসালাম থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ সদস্য গ্রেফতার-৩

  • Update Time : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২০০ Time View

রাজধানীর দারুসসালাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির দারুসসালাম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাব্বির হোসেন (২১), ২। মোঃ রাব্বি হাওলাদার (২০) ও ৩। মোঃ সবুজ হোসেন (২০)।
গতকাল শনিবার (০৪ জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত ১০:৪০ ঘটিকায় দারুসসালামের দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
দারুসসালাম থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে দারুসসালাম থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় থানার একটি টিম গোপন সংবাদের মাধ্যমে তথ্য পায় যে, দ্বীপনগর বিজিবি মার্কেট এলাকায় কয়েকজন ডাকাত দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১০:১৫ ঘটিকায় থানার টিমটি সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে উল্লিখিত তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি ধারালো স্টিলের চাপাতি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি ও দুটি স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে দারুসসালাম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার উদ্দেশে উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews