বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,র অভিযোগের ভিত্তিতে ভুয়া শিক্ষকদের ইনডেক্স বাতিল

  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৬০ Time View

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর অভিযোগের ভিত্তিতে উপজেলার কোচেরচর দাখিল মাদ্রাসা, তারাকান্দি টি,কিউ,এ,এইচ বালিকা দাখিল মাদ্রাসা,মনতলা ফাজিল মাদ্রাসার সর্বমোট ২০ জনের জাল সনদ প্রমানিত হওয়ায় ইনডেক্স বাতিল করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
মনোহরদী উপজেলাতে বেশ আগে থেকেই ভুয়া নিবন্ধন ও জাল সনদের শিক্ষকের সয়লাব শুরু হলেও কেউ তাদের বিরুদ্ধে কলম ধরেনি বরং কিছু অসাধু সাংবাদিক তাদের কাছ থেকে অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিয়ে বেতন-ভাতা উত্তোলনে তাদেরকে সহযোগিতা করে আসছিলেন। এ বিষয়গুলো বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর নজরে এলে জাল-সনদ ও ভুয়া নিবন্ধন এর বিরুদ্ধে সাহসিকতার সাথে কলম যুদ্ধ শুরু করেন। এতে করে অনেক শিক্ষক নানা হুমকী-ধমকি দেওয়া শুরু করে এমনি কেউ কেউ অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে সভাপতিকে বশে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি মেধাবীদের কর্মসংস্থানের লক্ষে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তা করে জাল সনদে চাকুরীরত শিক্ষকদের বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে জাল সনদ ও ভুয়া নিবন্ধনে চাকুরিরত শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার দেওয়া অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর যাচাই-বাছাই করে উপজেলার কোচেরচর দাখিল মাদ্রাসার-৫ জন,তারাকান্দি টি,কিউ,এ,এইচ বালিকা দাখিল মাদ্রাসার-৮ জন,মনতলা ফাজিল মাদ্রাসার-৫ জন,দৌলতপুর দাখিল মাদ্রাসার-২ জনসহ ২০ জন শিক্ষকের জাল সনদের প্রমাণ পাওয়া যাওয়ায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার (১ জানুয়ারী -২৫) তাদের ইনডেক্স বাতিলের প্রজ্ঞাপন জারি করেন,মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক(অর্থ) মোঃশরিফুল ইসলাম।
এ বিষয়ে কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন,আমি সব-সময় সত্যের পক্ষে ছিলাম,আছি এবং থাকবো,যতো বাঁধাই আসুক না কেন,সকল অনিয়ম ও দূর্নীতি বিরুদ্ধে লড়াই করে সচ্ছ ও দুর্নীতি মুক্ত মনোহরদী গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews