1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

৩০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-ওয়ারী

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

রাজধানীর যাত্রাবাড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জীবন মিয়া ও ২। লিপি আকতার। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:১৫ ঘটিকায় যাত্রাবাড়ীর নবারুণ স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকালে গোয়েন্দা-ওয়ারী বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, কয়েকজন মাদক ব্যবসায়ী যাত্রাবাড়ীর নবারুণ স্কুল অ্যান্ড কলেজের সামনে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে জীবন ও লিপি আকতারকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং