বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

১৬ মামলার এজাহার নামীয় আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘স্পিকার সোহেল’ গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১৭ Time View

১৬টি মামলার এজাহার নামীয় আসামি ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ সোহেল রানা ওরফে স্পিকার সোহেল (৩৩) কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ডিএমপির কলাবাগান থানা পুলিশ।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর ০৬:০০ ঘটিকায় কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ডিএমপির কলাবাগান থানা সূত্রে জানা যায়, ২৭ ডিসেম্বর ভোরে ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোহেল রানাকে গ্রেফতার করে থানার টহল পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটিং প্লায়ার্স (প্লাস), একটি প্লায়ার্স ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডিএমপির কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews