বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

উত্তরখান থানা পুলিশ কর্তৃক তিনটি চোরাই অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার-২

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ Time View

রাজধানীর উত্তরখান থানা এলাকায় আভিযানিক অভিযান পরিচালনা করে চোরাই অটোরিক্সা উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ আব্দুল জলিল (৪০) ও হালিম ফকির (২৪)।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে থানা পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, রিক্সা চালক মোঃ আব্দুল জলিল গত ২৬ ডিসেম্বর উত্তরখানের বড়বাগ ট্রান্সমিটারে মোড়ের পূর্ব পাশের গাড়ির গ্যারেজ থেকে অটোরিক্সা নিয়ে চালানোর জন্য বের হয়। নিয়ম অনুযায়ী রাতে অটোরিক্সা ফেরত দেওয়ার কথা থাকলে আব্দুল জলিল তা করেনি। এ ঘটনায় ২৭ ডিসেম্বর অটোরিক্সার মালিক মোঃ আছলাম হোসেন জনির
অভিযোগের প্রেক্ষিতে উত্তরখান থানায় জলিলসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু হয়।
থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রথমে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে ২৭ ডিসেম্বর সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় উত্তরখানের পুরানপাড়ার আটিপাড়ার আব্দুল্লাহ অটো এন্টারপ্রাইজ থেকে চোরাই অটোরিক্সা ক্রয়কারি হালিম ফকিরকে গ্রেফতার করা হয় ও তার হেফাজত থেকে চুরি হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়। এ সময় তার হেফাজত থেকে আরো দুটি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়, যার কোন বৈধ কাগজপত্র হালিম দেখাতে পারে নাই। উদ্ধারকৃত চোরাই অটোরিক্সা তিনটির আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মামলার সুষ্ঠু তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews