বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

৫৮৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার-২,ডিবি-গুলশান

  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ Time View

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে ৫৮৩০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইব্রাহীম (৪৪) ও ২। মোঃ নুর কামাল (০৮)।
গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১২:০৫ ঘটিকায় কদমতলী থানাধীন কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান সূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে ডিবি-গুলশান বিভাগের একটি আভিযানিক দল কদমতলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কদমতলী থানা এলাকায় কোয়ালিটি টিম্বার অ্যান্ড স-মিলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে পূর্বের প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি সাদা প্রাইভেটকারকে থামার সংকেত দেয় ডিবির টিমটি। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় প্রাইভেটকারটিকে আটক করা হয়। এসময় গাড়ীটির চালকের আসনে ছিল মোঃ ইব্রাহীম এবং যাত্রীর আসনে ছিল মোঃ নুর কামাল। এসময় গাড়ীটি তল্লাশি করে তাদের হেফাজত হতে মোট ৫৮৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি চুয়াত্তর লক্ষ নব্বই হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে সূত্র আরো জানায়, গ্রেফতারকৃতরা অনেকদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা একই উদ্দেশে তাদের কাছে ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews