বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওলিদ হাসান সাগরকে গ্রেফতার করেছে ডিবি-রমনা

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৫ Time View

রাজধানীর পল্টন মডেল থানা এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-রমনা বিভাগ।
গ্রেফতারকৃতের নাম- ওলিদ হাসান সাগর (২০)।গ্রেফতারকৃত সাগর গোপালগঞ্জ সদর জালালাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি।
গত(২৩ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ১০:০০ ঘটিকায় রাজধানীর পল্টনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর ২০২৪ খ্রি. রাজধানীর পান্থপথ এলাকায় সরকার বিরোধী মিছিল করে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ওলিদ হাসান সাগরসহ অজ্ঞাতনামা আরো ১০০-১৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে স্থান ত্যাগ করে। এ ঘটনায় ওইদিন কলাবাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রুজু করা হয়।
গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে আরো জানা যায়, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাবেক ছাত্রলীগ নেতা ওলিদ হাসান সাগরকে প্রথমে চিহ্নিত করা হয়। পরে গতকাল রাত ১০:০০ টায় পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সাগরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তার এক দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মিছিলের ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews