বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মতিঝিল থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-২

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২০০ Time View

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জুয়েল মিয়া (২৮) ও মোঃ কারিম (২২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত পৌনে তিন ঘটিকায় মতিঝিলের আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানা এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে, আরামবাগ এলাকায় কয়েকজন দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে তিন ঘটিকায় থানার টহল দল ও আল হেলাল পুলিশ বক্স এর পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টার একপর্যায়ে জুয়েল ও কারিমকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের সাথে থাকা ১০/১৫ জন দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি চাকু, রশি ও স্কচটেপ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ও পলাতক আসামিরা ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews