বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-১,ডিবি ওয়ারী বিভাগ

  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ Time View

রাজধানীর শ্যামপুর থানা এলাকা থেকে ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতের নাম-মোঃ ইয়াসিন হোসেন (১৭)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বেলা ২:৩০ ঘটিকায় শ্যামপুরের ঢাকা-মাওয়া হাইওয়ে রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।
ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, আজ দুপুরে রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ওয়ারী জোনাল টিম সংবাদ পায় কয়েকজন ব্যক্তি যশোর থেকে ফেনসিডিল নিয়ে বাসযোগে ঢাকায় আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে শ্যামপুরের ঢাকা-মাওয়া হাইওয়ে রোডের ইনকামিং ব্রীজের উপর অবস্থান নেয় ডিবি পুলিশের টিম। দুপুর ২:৩০ ঘটিকার দিকে যশোর হতে ঢাকাগামী একটি বাসে তল্লাশি করার সময় ইয়াসিনকে একটি সাদা রঙের বস্তাসহ বসে থাকতে দেখে সন্দেহ হয় পুলিশের। ডিবি পুলিশ প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে তার ভেতর থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ইয়াসিন যশোর থেকে ফেনসিডিল সংগ্রহ করে বাসযোগে রাজধানীতে থাকা মাদক কারবারিদের নিকট সরবরাহ করার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews