রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

মনোহরদীতে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

নরসিংদীর মনোহরদীতে বিশ্ব ইজতেমা মাঠে ঘুমন্ত মুসুল্লীর উপর সাদপন্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার(২৩ ডিসেম্বর)বিকালে উপজেলার খিদিরপুর ইউনিয়ন ওলামা পরিষদের আয়োজনে খিদিরপুর বাজারে বিশ্ব ইজতেমা মাঠে গভীর রাতে নিরীহ মুসুল্লীদের উপর হামলাকারী সাদপন্থী খুনীদের ফাঁসি ও নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সাদপন্থীরা ইজতেমা মাঠে ঘুমন্ত অবস্থায় অতর্কিত হামলা করে আমাদের নিরপরাধ ভাইদেরকে হত্যা করেছে। তারা আসলে ইসলামের ভালো চায় না,তারা ভারতের দালাল,তারা মুসলমানদের মাঝে বিভাজন তৈরী করে তাদের স্বার্থ হাসিল করতে চায়,আমরা তাদেরকে এ সুযোগ দিব না। ইনশাআল্লাহ্,, আমরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার মাধ্যমে বর্তমান সরকারের কাছে হত্যাকারীদের ফাঁসি এবং বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধের জোড় দাবী জানাচ্ছি।
এ সময় সাগরদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও.রফিকুল ইসলাম,খিদিরপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাও.মোয়াজ্জেম হোসেন,মনতলা ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক,মাও.নাসির আল ফরিদী,মাও.হাবিবুর রহমান,দরগাহ্ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাও.মুফতি নূরুল্লাহ্,রহমানিয়া দারুল উলূম মাদ্রাসার মোহতামিম মাও.আবদুল্লাহ,হাফেজ মাও.আতাউর রহমানসহ অন্যান্য স্থানীয় মসজিদের ইমাম,ইসলাম প্রিয় তৌহিদী জনতা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews