1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মতিঝিল থানা পুলিশ কর্তৃক ৭৭ বোতল বিদেশী ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ গ্রেফতার-২

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ Time View

রাজধানীর বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনের রাস্তা থেকে ৭৭ বোতল বিদেশি ব্র‍্যান্ডের মদ ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ রাজু (৩৮) ও মোঃ মেহেদী হাসান (৩২)।
গত সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) দুপুর আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর হতে প্রাইভেটকার ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্র জানায়, সোমবার দুপুর আড়াই ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের সামনে পাঁকা রাস্তার উপর একটি প্রাইভেটকার আটক করা হয়। গাড়িতে থাকা রাজু ও মেহেদীকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়িতে মদ আছে বলে স্বীকার করে। তখন তাদের দেখানো মতে প্রাইভেটকারের পিছনের ডালায় চারটি পাটের বস্তা থেকে সর্বমোট ৭৭ বোতল বিদেশি বিভিন্ন ব্র‍্যান্ডের মদ উদ্ধার করা হয়। যার মোট পরিমাণ ৫৭.৭৫ লিটার এবং আনুমানিক মূল্য দুই লক্ষ ৩১ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
থানা সূত্রে আরো জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং