রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত আমরা সেই রকম পুলিশ হতে চাই- অতিরিক্ত পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ Time View

আজ রবিবার (০৮ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকালে উত্তরা-পূর্ব থানায় পুলিশ, ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তাতে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। প্রকৃত অর্থে একটি দেশের পুলিশ বাহিনী যেমন হওয়া উচিত নতুন বাংলাদেশে আমরা সেই রকম পুলিশ হতে চাই।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেছেন, আমাদের সমাজের অধিকাংশ লোকই শান্তিপ্রিয়। অপরাধ করে খুবই অল্প সংখ্যক লোক। সমাজের শান্তিপ্রিয় লোকগুলো যেন শান্তিতে বসবাস করতে পারে আমরা সেই ব্যবস্থা করতে চাই। আর যে অল্প সংখ্যক লোক অপরাধ করে তাদের আদালতে সোপর্দ করে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে চাই।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, পুলিশ পরিচালিত হয় আইন ও বিধি মোতাবেক। পুলিশ কি করতে পারবে কি করতে পারবে না তা আইনে স্পষ্টভাবে বলা আছে। অথচ বিগত সময়ে কিছু কিছু পুলিশ সদস্য তার অপব্যবহার করেছে। আমরা সে ইতিহাস থেকে ফিরে আসতে চাই। আমরা জনগণের মাঝে ফিরে আসতে চাই। আমরা জনগণের পুলিশ, জনগনের জন্য পুলিশ।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও উত্তরা-পূর্ব থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক জাহানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উত্তরা বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews