রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

পুলিশকে জনগণের কাছে যেতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে-অতিরিক্ত পুলিশ কমিশনার

  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ Time View

পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোঃ ইসরাইল হাওলাদার বলেছেন, আমরা জনসাধারণকে থানায় আনতে চাই না, পুলিশই আপনাদের দোরগোড়ায় যাবে এবং আপনাদের সমস্যার কথা শুনে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
আজ বুধবার (০৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকালে তেজগাঁও থানায় পুলিশ, ছাত্র-জনতা ও তেজগাঁও থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার বলেন, পুলিশকে সাধারণ মানুষের আরো কাছাকাছি পৌঁছাতে হবে। পুলিশ যতো বেশি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারবে, সাধারন মানুষের কাছ থেকে ততো বেশি সহযোগিতা পাবে।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, আমরা পুলিশকে সত্যিকারের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই। পুলিশ প্রোঅ্যাকটিভ কাজ করবে। এ লক্ষ্যে আগামী দুই সপ্তাহের মধ্যে রাজধানীর প্রতিটি থানায় জনগণের মতামত গ্রহণের জন্য পুলিশ, ছাত্র-জনতা ও থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভার আয়োজন চলমান রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, পুলিশের কাজের কোনো পর্দা থাকবে না। পুলিশ কি কাজ করে তা জনগণ দেখবে। পুলিশের বিধির বাইরে গিয়ে কাজ করার কোনো সুযোগ নেই। জনগণের কাছে আমাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।
মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও মোহাম্মদপুর থানা এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
তেজগাঁও থানা এলাকার বিশিষ্ট নাগরিক মোহাম্মদ আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরণের কাজকে সাধুবাদ জানাই। এ ধরণের মতবিনিময় সভা যেনো ধারাবাহিকভাবে চলমান থাকে। আমরা পুলিশকে সাধ্যমতো সহযোগিতা ও যেকোনো প্রয়োজনে পুলিশের সাথে একত্রে কাজ করতে চাই।
তেজগাঁও থানা এলাকার অপর বিশিষ্ট নাগরিক মো: ফারুক বলেন, পুলিশ যেনো রাজনৈতিক উদ্দেশে ব্যবহৃত না হয়। পুলিশের আইনগত কাজে যেকোনো সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews