বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

হযরত হালিমা সাদিয়া(রাঃ)হাফিজিয়া মহিলা মাদ্রাসার বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

নরসিংদীর মনোহরদীতে হযরত হালিমা সাদিয়া(রাঃ)হাফিজিয়া মহিলা মাদ্রাসায় ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(১ ডিসেম্বর)রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও চৌরাস্তা বাজার সংলগ্ন অবস্থিত হযরত হালিমা সাদিয়া(রাঃ)হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও তালিমুল কুরআন আইডিয়াল মাদ্রাসার আয়োজনে ৩য় বাৎসরিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অত্র মাদ্রাসার মুহতামিম ও বীরগাঁও চৌরাস্তা বাজার জামে মসজিদের খতিব,হাফেজ মাওঃমোঃসাইফুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন,ঢাকা লালবাগ মাদ্রাসার মোহতামিম,কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন,আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজী।
উপজেলার প্রখ্যাত আলেমে দ্বীন,হযরত মাওঃআবুল কাশেম মোহাম্মদ আবদুল্লাহ্ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, গাজীপুর থেকে আগত হাফেজ হযরত মাওঃআতাউর রহমান মহিস্মরণী,নরসিংদী সদর উপজেলা জামে মসজিদের খতিব,মুফতি আতিকুল্লাহ,ঢাকা ওয়ারী বায়তুন জামে মসজিদের খতিব,হযরত মাওলানা মহিউদ্দিন আশরাফি,উপজেলার মির্জাপুরে অবস্থিত তূর্কী হামিদ ইসলামীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওঃসাজিদুর রহমান অলিপুরী।
উক্ত সম্মেলনে বক্তারা ধর্মপ্রাণ মুসলমানদেরকে দ্বীনের পথে চলতে দিকনির্দেশনা প্রদান করেন এবং মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews