রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের সাথে ডিএমপি কমিশনারের মতবিনিময়

  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৩ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেছেন।
গতকাল শনিবার (৩০ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:০০ ঘটিকায় উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ডিএমপি কমিশনার মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি খেলার মান আরো উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশ রেলওয়ে পুলিশের ডিআইজি (এইচআরএম অ্যান্ড ইন্টেলিজেন্স) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ রেজাউল হায়দার বিপিএম (বার), পিপিএম এর সঞ্চালনায় এ মতবিনিময় সভায় বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কোচ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি পেশাদার ফুটবল দল। ক্লাবটি বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়ন ও মালিকানায় পরিচালিত। ক্লাবটিতে পুলিশ খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়রাও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews