বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নরসিংদীতে ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নরসিংদী শহর থেকে ২৪ ঘন্টার মধ্যে ইসকনের আস্তানা বন্ধ করতে প্রশাসনকে আল্টিমেটাম দেন বক্তারা।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) বা’দ জুমা নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিব সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হন।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে রেলস্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ সভা করেন তারা। এ দিন সকাল থেকেই শহরের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের টহল জোরদার ছিল।
সমাবেশে বক্তারা হাজীপুরের হাড়িধোয়া নদী দখল করে তৈরি ইসকনের আস্তানা ২৪ ঘন্টার মধ্যে তুলে না নিলে জনতা গুড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews