1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

টঙ্গীতে ৫ দিন ব্যাপী জোড় ইস্তেমা শুরু

কনা আক্তার, স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার প্রথম পর্বের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে মুসুল্লিরা। আজ শুক্রবার থেকে শুরু হয়ে যা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম পর্বের জোড় ইজতেমার অংশগ্রহণ করবে মাওলানা জোবায়ের পন্থীরা। এরপর ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবে মাওলানা সাদ পন্থীরা।
জোড় ইজতেমা উপলক্ষ্যে ময়দানে প্রস্তুতির কাজ ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হক্কানে ওলামায়ে কেরামগণ জোড় ইজতেমায় অংশ নিতে টঙ্গীর ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।
ইজতেমা ময়দানে অবস্থানরত মুসুল্লি আবদুল্লাহ নিজেকে মাওলানা জোবায়ের পন্থী দাবি করে আমাদের সময়কে বলেন, ‘হক্কানে ওলামায়ে কেরামদের অংশগ্রহণ প্রথম পর্বের জোড় ইজতেমার শুক্রবার থেকে শুরু হবে, পরবর্তী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের জোড় ইজতেমা।’
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ‘শুক্রবার থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের অংশগ্রহণের মাধ্যমে প্রথম পর্বের জোড় ইজতেমা শুরু হবে, আগত মুসল্লিদের নিরাপত্তা দিতে টঙ্গী পশ্চিম থানার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং