বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মতিঝিলে কুরিয়ার সার্ভিসে চুরির ঘটনায় ১৯ লক্ষাধিক টাকা উদ্ধারসহ কর্মচারী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩৫০ Time View

রাজধানীর মতিঝিলে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে টাকা চুরির ঘটনায় প্রতিষ্ঠানটির একজন কর্মচারীকে চোরাইকৃত টাকাসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো-মোঃ শওকত আলী (৩৫)। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে চোরাইকৃত ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত অনুমান ০২.৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২৪ খ্রি. রাজধানীর ফকিরাপুল এলাকার মেনস ক্লাবের ২য় তলায় অবস্থিত স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস থেকে প্রতিষ্ঠানটির কর্মচারী শওকত আলী ২০ লক্ষ ৫০ হাজার ৮৯৫ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের ইনচার্জ বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে চোরকে শনাক্ত করা হয়। এরপর লালমনিরহাটের কালীগঞ্জ থানার উত্তর দলগ্রাম বরান্তর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শওকত আলীর দেয়া তথ্য অনুসারে কালীগঞ্জ থানা এলাকায় অবস্থিত তার বোনের বাড়িতে মাটির নিচে লুকানো অবস্থায় চোরাইকৃত মোট ১৯ লক্ষ ৭১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
মতিঝিল থানা সূত্রে আরো জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত আলী চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews