বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩০৩ Time View

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ আইন উদ্দিন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।
গতকাল শুক্রবার(২২ নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্ৰামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন, ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী।
নিহত আইন উদ্দীন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের ইছাম উদ্দীন এর ছেলে।
এ বিষয়ে এলাকাবাসী জানান, দীর্ঘ ১ মাস যাবত আইন উদ্দিনের প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রফিকুল ইসলাম একই গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে।
এই জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রফিকুল ২০-৩০ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনের পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টার দিকে তিনি মারা যান।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews