1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-১৯৪৭ ধামইরহাটে পুলিশের সাঁড়াশি অভিযানে ৬৫০০ লিটার চোলাইমদ উদ্ধার ও ধ্বংস হয়রানী মুক্ত ভূমি সেবা পেতে নওগাঁয় হটলাইন নম্বর সেবা চালু বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার-৩ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৬৬ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি জাজিরায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক খোকন চৌকিদার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার নারী নেতৃত্বে নতুন দৃষ্টান্ত: ঢাকার ডিসি ফরিদা খানম মহম্মদপুরে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা বাবুল হোসেন গ্রেফতার

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেন (৫৮) কে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গতকাল সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিম আকরামের পিতা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৪ তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামী বাবুল হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং