1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

১টি অবৈধ একনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার-সিটিটিসি

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭০৪ Time View

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এর ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের আভিযানিক তৎপরতায় একটি অবৈধ একনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
সিটিটিসি সূত্রে জানা যায়, পল্লবী থানা এলাকার মিসেস জুলেখা বেগম এর নামে একটি লাইসেন্সকৃত অস্ত্র ও কিছু গুলি ছিলো। কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে সরকার নির্ধারিত সময়ে লাইসেন্সকৃত অস্ত্র-গুলি থানায় জমা দিতে পারেননি।
সিটিটিসি সূত্রে আরো জানা যায়, সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের আভিযানিক তৎপরতায় সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) জুলেখা বেগমের নামে লাইসেন্সকৃত আমেরিকার তৈরি ১২ বোরের একটি একনলা বন্দুক ও ১৫ রাউন্ড গুলি তার ছেলে খান মোহাম্মদ আশেক ইউসুফ পল্লবী থানায় জমা প্রদান করেন।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং