বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার; গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ৭২৫ Time View

রাজধানীর বনানীর ডিওএইচএস এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে ছয়টি হ্যান্ড গ্রেনেড সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
গত রবিবার (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫নং রোডের লেক পাড়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো পাওয়া যায়।
ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, গতকাল (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় ক্যান্টনমেন্ট থানার বনানী ডিওএইচএস এলাকার ৫ নং রোডের লেক পাড়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর মরিচাধরা পুরাতন ছয়টি হ্যান্ড গ্রেনেড, নয়টি ম্যাগাজিন ও ৭২৬ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে ক্যান্টনমেন্ট থানার টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে এবং সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি অবহিত করে। রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে উপস্থিত হয়। গ্রেনেডগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে ছয়টি হ্যান্ড গ্রেনেড রাত ১০:০৫ ঘটিকায় উদ্ধারপূর্বক যথাযথ সতর্কতা অবলম্বন করে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়। যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ব্যবহৃত হয়েছিল মর্মে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews