1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা অমর একুশে বইমেলায় সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন)

সিটিটিসি কর্তৃক অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৭০ Time View

রাজধানীর মোহাম্মদপুর থেকে অবৈধ একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম।
আজ সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ এইচ আই ট্রেড সেন্টার এর ২য় তলায় ইউনিয়ন ব্যাংক এর অফিস কক্ষের লকার থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশনের একটি টিম।
সিটিটিসি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র-গুলিগুলো রাঙামাটি চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক মৃত জহিরুল হকের নামে লাইসেন্সকৃত ছিলো। তিনি গত ২০২৩ সালের জুলাই মাসে মৃত্যু বরণ করেন। অস্ত্র-গুলিগুলোর লাইসেন্সের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ উত্তীর্ণ হয়। গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে যে, মোহাম্মদপুর থানাধীন তাজমহল রোডস্থ এইচ আই ট্রেড সেন্টার এর ২য় তলায় ইউনিয়ন ব্যাংক এর অফিস কক্ষের লকারে মৃত জহিরুল হকের লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ অস্ত্র-গুলি রক্ষিত আছে। এমন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৮ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০.৩২ বোরের একটি এনবিপি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৪৭ রাউন্ড গুলি জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং