রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

সাংবাদিকের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার-৩

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩০১ Time View

মোহাম্মদপুরের বসিলায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমানের ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার ও দেশীয় অস্ত্রসহ পেশাদার তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইয়াছিন ওরফে ভাইয়া ইয়াছিন (২০), ২। মোঃ শিহাব (২২) ও ৩। মোঃ মানিক (২০)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ক্যামেরার লেন্সসহ Nikon D-850 ক্যামেরা এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি ও একটি সামুরাই উদ্ধার করা হয়।
গত শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৫:০৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার গ্রীন ভিউ হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটো সাংবাদিক মোঃ নাঈমুর রহমান গত ১৩ নভেম্বর ২০২৪ খ্রি. অফিসের কাজ শেষে মোহাম্মদপুর থানার জাকির হোসেন রোডে অবস্থিত তার ভাইয়ের বাসায় আসেন। কাজ শেষে পায়ে হেঁটে মোহাম্মদপুর থানার বসিলায় অবস্থিত বড় ভাইয়ের বাসার উদ্দেশে রওয়ানা করেন। রাত আনুমানিক ০৯:৩৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার বসিলা রোডের সুজুকি বাইক সেন্টার সংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী বাদীর গতিরোধ করে। ছিনতাইকারীরা চাপাতি ও সামুরাই দিয়ে ভয়-ভীতি দেখিয়ে বাদীর নিকট থেকে নগদ সাত হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র, মানিব্যাগ, ক্যামেরার চার্জার, ব্যাটারী, মেমোরি কার্ডসহ একটি Nikon D-850 ক্যামেরা, Nikon 24-120 mm ক্যামেরার লেন্স, ক্যামেরার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় মোঃ নাঈমুর রহমান নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় গত ১৬ নভেম্বর একটি মামলা দায়ের করেন।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৫.০৫ ঘটিকায় মোহাম্মদপুরের গ্রীন ভিউ হাউজিং এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত এজাহারনামীয় অপর পলাতক আসামি আশরাদুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews