বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মিরপুরে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ গ্রেফতার-১

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৫৫ Time View

রাজধানীর মিরপুর জনতা হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো মোঃ বিল্লাল হোসাইন (৩৯)। এসময় তার হেফাজত থেকে ২৩ কার্টুন আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট (মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা) জব্দ করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, মিরপুর থানার একটি টিম শনিবার (১৬ নভেম্বর ২০২৪খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একজন ব্যক্তি মিরপুর থানার জনতা হাউজিং গেইটের সামনে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে রাত ১১:৫০ ঘটিকায় বিল্লাল হোসাইনকে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেটসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত বিল্লাল ও পলাতক আসামি মোঃ মনিরের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত বিল্লাল চোরাকারবারি দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত বিল্লাল মামলার অন্য পলাতক আসামী মোঃ মনিরের সাথে পরস্পর যোগসাজসে আমদানি নিষিদ্ধ ভারতীয় সিগারেট দেশে এনে মিরপুর মডেল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
মিরপুর মডেল থানার মামলায় গ্রেফতারকৃত বিল্লালকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতক আসামি মোঃ মনিরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews