বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

হাজারীবাগ থানা পুলিশ কর্তৃক সাইকেল চোর ধরতে গিয়ে হত্যার শিকার শান্ত, গ্রেফতার-৩

  • Update Time : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৩৩৩ Time View

রাজধানীর হাজারীবাগের মনেশ্বর লেনে সাইকেল চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে সাহাদাৎ হোসেন শান্ত (১৭) হত্যার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ শুকুর আলী (২২), মোঃ সিয়াম (২০) ও মোঃ শাকিল হোসেন (২৩)। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়।
গতকাল শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত পৌনে একটায় হাজারীবাগ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় সিয়াম নামের এক ছেলে হাজারীবাগের মনেশ্বর প্রথম গলির ৫নং বাসার নিচ তলায় বাইসাইকেল চুরির জন্য প্রবেশ করে। ঠিক সেই সময় বাসার মালিক আজাদ নিচ তলায় সিসিটিভি ফুটেজে দেখতে পান একজন চোর বাসার ভিতরে প্রবেশ করে নিচতলায় থাকা বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি তখনই চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে সাহাদাৎ হোসেন শান্ত ও তার কয়েকজন বন্ধু মিলে চোরকে ধরার জন্য আজাদের বাসার দিকে যায়। তাদেরকে দেখে আসাদ চুরি করা বাইসাইকেল ফেলে দৌড়ে নতুন রাস্তা চাঁনপুর মসজিদের গলির মোঃ শুকুর আলীর বাসায় প্রবেশ করে। শান্ত ও তার বন্ধুরা সিয়ামকে ধাওয়া করতে করতে ওই বাসায় প্রবেশ করে। রাত তখন অনুমান ১০.১৫ ঘটিকা বাসায় প্রবেশ করার সাথে সাথে শান্তকে ঝাঁপটে ধরে সিয়াম এবং ওই বাসায় আগে থেকে অবস্থান করা মোঃ শাকিল হোসেন। এরপর শুকুর আলী ধারালো ছুরি দিয়ে শান্তকে মারাত্মকভাবে আঘাত করলে সে বাসার মেঝেতে পড়ে যায়। তার বন্ধুরা তাকে উদ্ধার করার চেষ্টা করলে তাদেরকেও এলোপাথারী মারধর শুরু করে দুর্বৃত্তরা। একপর্যায়ে শান্তর বন্ধুদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শান্তর মা সংবাদ পেয়ে ছেলেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে রাত ১১.৩০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সকাল ১০:০০ ঘটিকায় মারা যায় শান্ত। সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের ব্যবস্থা করে। এ ঘটনায় ভিকটিমের মা শান্তা ইসলাম (৫২) এর অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
থানা সূত্রে আরো জানা যায়, এই হত্যা মামলার থানার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার (১৬ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৪৫ ঘটিকায় হাজারীবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews