বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মালামালের লুটের পর সঙ্গে নিয়ে যাওয়া সেই শিশু উদ্ধার

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২২৯ Time View

রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় অপহৃত সেই কন্যাশিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।
অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় একজনকে আটকও করেছে র‌্যাব।
শনিবার (১৬ নভেম্বর) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। এ ব্যাপারে দুপুর সাড়ে ১২টায় র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বিস্তারিত জানাবেন বলে জানানো হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের একটি বাসায় লুটের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মালামাল লুটের পাশাপাশি আট মাস বয়সী একটি মেয়েকে সঙ্গে করে নিয়ে যায়। তার মায়ের নাম ফারাজানা আক্তার। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।
জানা যায়, এই ঘটনার একদিন আগেই ওই বাসায় সাবলেট হিসেবে ওঠেন এক নারী। পরে সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে বিভিন্ন মালামালের সঙ্গে শিশুকে নিয়ে যায়। ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভুক্তভোগী ফারজানার এক সহকর্মী পোস্টে লেখেন, আজ শুক্রবার আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার, লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে আমার অফিস কলিগ ফারজানার বাসায় ডাকাতি হয়েছে। ডাকাত (একজন মহিলা আর দুজন পুরুষ) জিনিসপত্র ও একমাত্র বাচ্চা নিয়ে গেছে।
পোস্টটি বিভিন্ন ব্যক্তি শেয়ার করে শিশুটিকে উদ্ধারের জোর দাবি জানান। অনেকে এমন ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।
২৪ ঘণ্টার মধ্যেই র‌্যাব শিশুটিকে উদ্ধার করতে সমর্থ হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews