বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৬৬ Time View

নরসিংদীতে যক্ষ্মারোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(১২ নভেম্বর) দুপুরে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব)নরসিংদীর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত ২৫ জন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) নরসিংদীর সভাপতি রতন কুমার সরকার এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু কাউছার সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী’র (যক্ষ্মা) ম্যানেজার মাহিদুল ইসলাম, নাটাব টোব্যাকো কন্ট্রোল প্রজেক্ট ম্যানেজার মোঃ ফিরোজ আহম্মেদ, ব্র্যাক নরসিংদী জেলা ম্যানেজার সুশান্ত দেবনাথ, নাটাব নরসিংদী জেলার যুগ্ম সম্পাদক রামপ্রসাদ সাহা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, যক্ষ্মা একট প্রাচীন ঘাতক ব্যাধি। প্রতি বছর বাংলাদেশে বহুলোক এ রোগে মৃত্যুবরণ করে। পূর্বে এ রোগের চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে যক্ষ্মা চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সকল বক্ষব্যাধি ক্লিনিক এবং বক্ষ্মব্যাধি হাসপাতাল, জেলা ও সদর হাসপাতাল, সরকারী-বেসরকারী স্বাস্থ্যকেন্দ্র সমূহ, মেডিকেল কলেজ হাসপাতাল, এনজিও ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক সমূহে সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মার পরীক্ষা ও যক্ষ্মা রোগের চিকিৎসা করা হয়। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews