বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক চোরাই পথে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট গ্রেফতার-১

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

রাজধানীর মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক মোবাইল ফোন সেট ও দেড় শতাধিক হেডফোনসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সাফি আলম (৩৪)।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১২ ঘটিকায় যাত্রাবাড়ীর মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে চোরাই পথে আনা বিভিন্ন ব্র্যান্ডের ১০৭ টি মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়। এসময় মোবাইল ফোন বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মাতুয়াইল এলাকায় যাত্রাবাড়ী থানার দুটি টহল টিম কাজ করছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কুমিল্লা থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন সেট নিয়ে একটি প্রাইভেটকার ঢাকার উদ্দেশে আসছে। এমন তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারটিকে ধাওয়া করে দুপুর ১২ ঘটিকায় মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থামানো হয়। পরে সেই প্রাইভেটকারটি তল্লাশি করে বিভিন্ন ব্র্যান্ডের ১০৭ টি মোবাইল ফোন সেট ও ১৮৬ টি হেডফোন উদ্ধার করা হয়। এই বিপুল পরিমাণ মোবাইল ফোন সেট ও হেডফোনের সপক্ষে প্রাইভেটকারের চালক সাফি আলম কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সাফি আলমকে গ্রেফতার ও প্রাইভেটকারটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা মোবাইল ফোন সেট গুলো ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহ করার কথা ছিলো।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews