রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

সাবেক এমপি ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী বেনু গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোঃ সাকিব রায়হান হত্যা মামলায় পল্লবী থানা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার অন্যতম সহযোগী মোঃ মোশারাত হাসান বেনু (৫২) কে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গতকাল সোমবার (১১ নভেম্বর ২০২৪) রাত ৯:৩০ ঘটিকায় পল্লবী থানার ১২ নম্বর সেকশনের ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বেনু ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস মোল্লার ডান হাত হিসেবে কাজ করতো।
পল্লবী থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর এলাকায় ভিকটিম মোঃ সাকিব রায়হান হত্যার ঘটনায় তার বাবা শেখ আজিজুর রহমান বাদী হয়ে গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় মোঃ সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মুক্তাকিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত মোশারাত হাসান বেনুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews