বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে ডামুড্যায় শিক্ষার্থীদের দ্বারে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা

  • Update Time : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২০৯ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ২ শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের দ্বারে গিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় টিম।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা ও সরকারি পূর্ব মাদারীপুর কলেজে শিক্ষার্থীদের সঙ্গে এ মতবিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ইব্রাহীম খলিল ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পলাশ (অয়ন), যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আল মারজান। এসময় স্থানীয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের ও গাছের চারা উপহার দেওয়া হয়।
মতবিনিময়কালে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি।
আমরা একটি শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশ চাই। আমরা কোনো কুলষিত রাজনীতি চাই না।
এসময় শিক্ষার্থীরাও তাদের মতামতকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews