বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মোহাম্মদপুর থানা পুলিশ শটগান ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৯ Time View

রাজধানীর মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় শটগান ও চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। যার মধ্যে রয়েছে ছয়টি ১২ বোর শটগানের সীসা গুলি, একটি ৭.৬২ চাইনিজ রাইফেলের গুলি, তিনটি .২২ বোরের গুলি ও একটি স্টিলের তৈরি পুলিশের মনোগ্রাম।
রোববার (১০ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ০৮:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, রোববার (১০ নভেম্বর ২০২৪ খ্রি.) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোহাম্মদপুর থানার দক্ষিণ পাশের প্রাচীর সংলগ্ন স্থানে একটি লাল রঙের ব্যাগ দীর্ঘক্ষণ পড়ে আছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। এমন তথ্যের ভিত্তিতে থানা পুলিশের টহলদল উল্লিখিত স্থানে লাল রঙের ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করে।
উদ্ধারকৃত গুলি সম্পর্কে তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews