বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

২০ মামলার এজাহারনামীয় আসামী তানিয়া সহ চার মাদক কারবারি গ্রেফতার; ২ কেজি গাঁজা উদ্ধার।

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৮১ Time View

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় যৌথ অভিযানে গাঁজা উদ্ধারসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো ১। মোসাঃ তানিয়া খাতুন (৪৫), ২। মোঃ বাদশা (৪৫), ৩। ময়নাল (৭০) ও ৪। মো: শুভ (১৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।
আজ বুধবার (৬ নভেম্বর ২০২৪ খ্রি.) ভোর আনুমানিক ৪:১৫ ঘটিকায় সবুজবাগ থানাধীন ওহাব কলোনী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সবুজবাগ থানা সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ওহাব কলোনী এলাকায় গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত স্থানে সবুজবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুই কেজি ১০০ গ্রাম গাঁজা (মূল্য আনুমানিক ৫২,৫০০ টাকা) ও একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা জব্দকৃত গাঁজা বেচাকেনার উদ্দেশে তাদের হেফাজতে রেখেছিল। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে সবুজবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গা জায়গায় বিক্রি করতো।
প্রসঙ্গত, গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞী তানিয়া খাতুন রাজধানীর সবুজবাগ ও যাত্রাবাড়ী থানার ২০টি মাদক মামলার এজাহার নামীয় আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews