বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক সংবাদের প্রতিবাদ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৬ Time View

গত ১৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে দৈনিক মানবজমিন ও একই তারিখ দৈনিক ইনকিলাব নামক সংবাদপত্রে ‘সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক সংবাদটি জাতীয় সংসদ সচিবালয়ের দৃষ্টিগোচর হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট-এ্যাট-আর্মস অধিশাখার বরাতে জানানো যাচ্ছে যে, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয়। উল্লেখ্য, সংসদ ভবনে আগত ও বহির্গমনকারী সকল কর্মকর্তা/কর্মচারী ও দর্শণার্থীদের ব্যাগসহ হাতে থাকা সকল জিনিস-পত্র নিরাপত্তা সদস্যদের দ্বারা চেকিং করা হয়। উইং প্রধানের প্রত্যয়ন ব্যতীত কোন নথি অফিসের বাইরে নেয়ার অনুমতি দেওয়া হয় না। এছাড়াও, এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হবার পর এ বিষয়ে তদন্ত করা হয় এবং সকল প্রবেশ পথসমূহের সিসিটিভিসমূহ পর্যবেক্ষণ করে ‘সংসদ ভবন থেকে ফাইল গায়েব হওয়া’ বিষয়ক খবরের সত্যতা পাওয়া যায় নাই। সুতরাং জাতীয় সংসদ ও সংসদ সচিবালয় বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও যত্নবান হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews