বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বৈষম্যবিরোধী আন্দোলনে শাহরিয়ার হত্যা মামলাসহ ১৫ মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম গ্রেফতার

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৯১ Time View

আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৪) রাত ০২:৪৫ ঘটিকায় মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে আল শাহরিয়ার হোসেন হত্যা মামলাসহ ১৫ টি মামলার এজাহারনামীয় আসামি আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, ভিকটিম আল শাহরিয়ার হোসেন হত্যার ঘটনায় তার বাবা মোঃ মনির হোসেনের অভিযোগের ভিত্তিতে গত ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে সাড়ে দশ ঘটিকার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম আল শাহরিয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আল শাহরিয়ার হোসেন হত্যায় জড়িত আমিনুল ইসলাম ওরফে হৃদয়কে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, গ্রেফতারকৃত আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ ১৫টি মামলা রয়েছে। সে শাহবাগ থানার একটি চুরি মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews