বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

আজ সোমবার (০৪ নভেম্বর ২০২৪) রাত ১২:০৫ ঘটিকায় ভাটারা থানার প্রগতি সরণিতে অবস্থিত গান বাংলা টেলিভিশন এর কার্যালয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে ডিবির সহায়তায় গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কৌশিক হোসেন তাপস বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি। গত ১৮ জুলাই, ২০২৪ তারিখে উত্তরা পূর্ব থানাধীন চার নম্বর সেক্টরে অবস্থিত আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ইশতিয়াক মাহমুদ গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ভিকটিম ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে গত ২৯ অক্টোবর ২০২৪ তারিখ উত্তরা পূর্ব থানায় একটি মামলা রুজু করেন। কৌশিক হোসেন তাপস এই মামলার এজাহারনামীয় আসামি।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (০৪ নভেম্বর ২০২৪) রাত ১২:০৫ ঘটিকায় ভাটারা থানার প্রগতি সরণির গান বাংলা টেলিভিশন এর কার্যালয়ে ডিবির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews