বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

দেয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে নলতায় যুবকের ​আত্মহত্যা

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৫ Time View

হোস্টেলের দেয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে জিসান (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা হাইস্কুলের হোস্টেলের রুমে এ ঘটনা ঘটে। নিহত জিসান দেবহাটার হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। সে দেবহাটা উপজেলার সিয়া পাড়া এলাকার ওয়াহিদুজ্জামানের পুত্র।
জিসানের আত্মহত্যার সঠিক কোনো কারণ জানা না গেলেও নলতার হোস্টেলে তার লাশ নিতে আসা নিহতের স্বজনরা জানায়, জিসান তার বাবার কাছে দীর্ঘ দিন ধরে বাইক কিনে দেওয়ার আবদার করছিল। দারিদ্র বাবা মটর সাইকেল কিনে দিতে ব্যার্থ হওয়ায় গত রবিবার রাতে জিসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। নিহতের স্বজনরা আরো জানান, তার বাবা মা বর্তমানে ভারতের তামিল নাড়ুতে কাজ করতে অবস্থান করছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, জিসান নামের এক যুবক আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তার লাশ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews