বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

হাজারীবাগ থানা পুলিশ কর্তৃক কিশোরগাঙ্গের সদস্য গ্রেপ্তার-২

  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৩২ Time View

হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মাদকসহ নানা অপরাধমূলক কাজের সাথে জড়িত কিশোর গ্যাংয়ের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সুমিত দাস (২২) ও তৈবুর রহমান রনিত (২২)।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১ নভেম্বর ২০২৪ খ্রি.) ভিকটিম মোঃ বিপ্লব ইসলাম প্রিন্স (২০) এর মা বাদী বিলকিস বেগম (৩৯) এর অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর ২০২৪ খ্রি. রাত আনুমানিক সাড়ে দশ ঘটিকায় বাদী বিলকিস বেগমের ছেলে মোঃ বিপ্লব ইসলাম প্রিন্স (২০) গনকটুলির সিটি কলোনী বৈলখানা গেইটের সামনের রাস্তায় থাকাকালে এজাহারনামীয় ছয়জনসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন পূর্ব শত্রুতার জের ধরে তার উপর হামলা করে। তারা লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা বিপ্লবকে মারধর করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সহায়তায় ভিকটিমের মাতা ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা করান।
থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় সুমিত দাস ও তদন্তে প্রাপ্ত তৈবুর রহমান রনিতকে শনিবার রাত আনুমানিক সাড়ে এগার ঘটিকায় গনকটুলির সিটি কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে হাজারীবাগ থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত দুজনেই হাজারীবাগ এলাকার কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও তাদের ১০-১৫ জনের একটি গ্রুপ রয়েছে। তাদের গ্রুপের প্রধান জনৈক ইয়াসিন। তারা দীর্ঘদিন ধরে হাজারীবাগ এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত। গ্রেফতারকৃতরা সহ হাজারীবাগের এই কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews