বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও কারা বরণকারীদের সংবর্ধনা

  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ Time View

নরসিংদীর শিবপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদেরসহ গণতান্ত্রিক আন্দোলনে কারা বরণকারী, মামলা হামলা ও নির্যাতনের স্বীকার নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল শনিবার (২ নভেম্বর) বিকালে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংবর্ধনা কমিটি শিবপুরের ব্যানারে এ অনুষ্ঠান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব,নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এম.পি খায়রুল কবির খোকন।
প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহী।
নরসিংদী জেলা বিএনপি সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সংবর্ধনা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার।
শিবপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো:তোফাজ্জল হোসেন ও শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আপেল মাহমুদ সুমন এর সঞ্চালনায়,বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মোল্লা মিন্টু,শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার প্রমূখ।
এ সময় শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews