বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৭৭৫ Time View

নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রেসক্লাবের সহ-সভাপতি,যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালিত হয়েছে।
গতকাল শুক্রবার(১ নভেম্বর)বিকালে উপজেলা রোড আছমত আলী ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।
সভার প্রথমেই সভাপতি স্বাগতিক বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব,কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান সহ অন্যান্য আলোচ্য বিষয় তুলে ধরেন।
উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর সঞ্চালনায় মাসিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,সম্মানিত সদস্য ইব্রাহিম খলীল,শামীমুল হক শামীম এবং মোয়াজ্জেম হোসেন প্রধান প্রমূখ।
উক্ত সভায় বক্তারা উপজেলা প্রেসক্লাবের সার্বিক বিষয় এবং দেশের বর্তমান অবস্থায় সাংবাদিকদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,জাকির হোসেন,হুমায়ুন কবীর,পিংকী দাস,তারেক হোসেন তালাশ,মাহমুদুল হাসান লিমন,মোবারক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতির সৌজন্যে কেক কাটার মাধ্যমে যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি,সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews