বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ওয়ারী থানা পুলিশ কর্তৃক ৮০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২

  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ Time View

রাজধানীর ওয়ারী থানাধীন ২নং হাটখোলা রোড সুপার মার্কেট এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মো: ফখরুল হাসান (৩৪) ও হেলাল উদ্দিন (৩০)।
গতকাল শুক্রবার (০১ নভেম্বর ২০২৪) রাত ০২.৪০ ঘটিকায় ওয়ারী থানার ২নং হাট খোলা রোডের রাজধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য দুই লক্ষ চল্লিশ হাজার টাকা) জব্দ করা হয়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০১ নভেম্বর ২০২৪) রাত ০২:৩০ ঘটিকায় ওয়ারী থানার একটি টিম রাত্রীকালীন ডিউটি করার সময় গোপন সংবাদ পায় যে, কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য ওয়ারী থানার ২নং হাট খোলা রোডের রাজধানী সুপার মার্কেটের “এসকে ট্রেড” নামক দোকানের সামনে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ০২:৪০ ঘটিকার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৮০০ পিস ইয়াবাসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে ভদ্রবেশে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে ওয়ারী এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করতো।
গ্রেফতারকৃতদেরকে ওয়ারী থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews