রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা; এজাহার নামীয় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২২৮ Time View

বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় এজাহারনামীয় দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ সোহেল (৩২) ও মোঃ রাতুল ইসলাম (২১)। দুইজনকেই আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) ভোর পাঁচ ঘটিকায় রামপুরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে হত্যা ও গুরুতর আঘাতের ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে আজ বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়।
মামলা সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০৯:৫০ ঘটিকায় রামপুরা ব্রীজের উপর বনশ্রী লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে ভিকটিম মোঃ হাসান হাওলাদার (১৯) এর সাথে কয়েকজনের তর্ক-বিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে গ্রেফতারকৃত মোঃ সোহেল ও রাতুলসহ এজাহারনামীয় অন্যান্যরা ক্ষিপ্ত হয়ে ধারালো চাঁপাতি ও ছুরি দিয়ে হাসানকে গুরুতর আঘাত করে। ভিকটিম হাসানকে বাঁচাতে তার বন্ধু মোঃ নূরে আলম এগিয়ে আসলে তিনিও হামলাকারীদের দ্বারা গুরুতর আঘাতের শিকার হন। পথচারীরা গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মোঃ হাসান হাওলাদারকে মৃত ঘোষনা করেন। অন্যদিকে নূরে আলমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
থানা সূত্রে জানা যায়, তদন্তাধীন এই মামলায় বাড্ডা থানার একটি টিম তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে মামলার এজাহারনামীয় মোঃ সোহেল ও মোঃ রাতুল ইসলামকে গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews