বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিল্লুর রহমান হত্যা মামলায় কৃষক লীগ নেতা দেলোয়ার গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ Time View

আজ ২৭ অক্টোবর-২৪ বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ জিল্লুর রহমান শেখ হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর ২০২৪) সন্ধ্যা ৭:২০টায় বাড্ডা থানা এলাকার ডিআইটি প্রজেক্ট ৮ নং রোডের নিজ দোকান হতে তাকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্র জানায়, গত ১৮ জুলাই ২০২৪ তারিখ বেলা দুইটার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল জিল্লুর। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জিল্লুর গুরুতর আহত হয়। আহত জিল্লুরকে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বাদী আহম্মদ হোসেন লিটন নামের একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জিল্লুর হত্যা মামলার আসামী ঢাকা মহানগর উত্তরের কৃষক লীগের সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন (৫৮) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews