বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা জাকির গ্রেফতার

  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৩২ Time View

আজ ২৭ অক্টোবর-২৪ পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোঃ ইমন হোসেন আকাশ হত্যা মামলায় পল্লবীর ২নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন (৩২) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।
শনিবার (২৬ অক্টোবর ২০২৪ খ্রি.) রাত ৯:৩০টায় পল্লবী থানা এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্র জানা যায়, গ্রেফতারকৃত জাকির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। গত ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আক্রমণকারীরা ককটেল বিস্ফোরণসহ এলোপাথাড়ি গুলিবর্ষণ করলে গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী মোঃ জাকির হোসেনকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম; ৫ অক্টোবর পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনি; ১৯ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্ত এবং ২০ অক্টোবর ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ মিন্টুকে গ্রেফতার করেছিল পল্লবী থানা পুলিশ।
প্রসঙ্গত,গ্রেফতারকৃত জাকির হোসেনের নামে মিরপুর মডেল থানায় একটি মাদকের মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews