রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার-৬

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮০ Time View

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামীম আহমেদ রাফী, মোঃ সুমন মন্ডল, মোঃ আল হেলাল তাইফুর, মোঃ রাজু আহম্মেদ, মোঃ মহিবুল ও মোঃ রাজিব হাসান।
আজ সোমবার (৭ অক্টোবর ২০২৪) দুপুরে তেজগাঁও থানার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে থেকে সেনাবাহিনীর সহযোগিতায় ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৫০ বোতল ফেন্সিডিল, মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১২ টি মোবাইল ফোন ও দুইটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
কতিপয় মাদক কারবারি একটি প্রাইভেটকারসহ বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা জব্দকৃত প্রাইভেটকারযোগে কুষ্টিয়া জেলা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা রুজুর পাশাপাশি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews