বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯৮ Time View

মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মোঃ মুক্তাকিম বিল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
রবিবার (৬ অক্টোবর ২০২৪) দিবাগত রাতে শাহআলী থানার প্রিয়াংকা হাউজিং এলাকা হতে শাহআলী থানার সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমগীর হোসেন শাহআলী থানার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ভিকটিম মোঃ মুক্তাকিম বিল্লাহ হত্যার ঘটনায় গত ৫ অক্টোবর ২০২৪ তারিখে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে মিরপুর-১০ এলাকায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোঃ মুক্তাকিম বিল্লাহ মাথায় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত মুক্তাকিমকে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতাল ও পরবর্তীতে মিরপুর মাজার রোডের গ্লোভাল স্পেশালাইজড হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মুক্তাকিম বিল্লাহ হত্যায় জড়িত মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews