বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ভাটারা থানা পুলিশ কর্তৃক ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ Time View

রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো- জেরী মার্টিন ডি রোজারিও। শনিবার রাতে ভাটারা থানার কুড়িল বিশ্ব রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারে ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ভাটারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল শনিবার ভাটারা থানার একটি টিম রাত্রীকালীন ডিউটি করার সময় গোপন সংবাদ পায় যে, একজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের জন্য ভাটারা থানার কুড়িল বিশ্ব রোড কুড়াতলী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে এগারোটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৫০০ পিস ইয়াবাসহ জেরী মার্টিন ডি রোজারিওকে গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত জেরী মার্টিন কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতকে ভাটারা থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews