বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

শেরেবাংলা নগর থানা কর্তৃক ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য গ্রেফতার-১

  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ Time View

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পেশাদার সশস্ত্র ছিনতাইকারী চক্রের অন্যতম এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির শেরেবাংলানগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম রুবেল।
গতকাল বুধবার রাতে(২ অক্টোবর ২০২৪)শেরেবাংলা নগর থানার পাকা মার্কেটের সামনে কিছু লোক ধারালো অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় চক্রের অন্য দুই সদস্য কৌশলে পালিয়ে যায়। রুবেলের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত রুবেল পেশাদার ছিনতাইকারী চক্রের একজন সদস্য । এই চক্র দীর্ঘদিন যাবত উক্ত এলাকা দিয়ে চলাচলকারী লোকদের আটকিয়ে অস্ত্র দিয়ে কখনো জিম্মি করে, কখনো অস্ত্র ব্যবহার করে গুরুতর জখম করে মালামাল লুন্ঠন করে নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত রুবেল ও চক্রের অন্যান্য সদস্যরা উক্ত এলাকা ছাড়াও ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও চুরি করত মর্মে স্বীকার করে।
রুবেলের বিরুদ্ধে ছিনতাই, ছিনতাইয়ের চেষ্টা, চুরি, ও ডাকাতির প্রস্তুতিসহ সাতটি নিয়মিত মামলা রয়েছে। শেরেবাংলা নগর থানার মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক দুই সদস্যসহ চক্রের অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews