রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

খিলগাঁওয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেফতার

  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৮৫ Time View

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় খিলগাঁও থানায় রুজুকৃত মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো খিলগাঁও থানার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি রানা ওরফে পিস্তল রানা ও ১ নং ওয়ার্ডের সাবেক শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) খিলগাঁও এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গত ৪ আগস্ট খিলগাঁও থানার মালিবাগ কমিউনিটি সেন্টারের কাছে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সাব্বির হোসেন নামে এক জন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন আহত সাব্বিরকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন সাব্বির। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর খিলগাঁও থানায় একটি মামলা রুজু করা হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাব্বিরের ওপর আক্রমণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত দুই জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews